নিঃশঙ্ক ভাস্কর
আজ কেন মন খুনের নেশায় মত্ত পাগলা ঘোড়ামিথ্যে মায়ার কুহেলিকা টেনে লুকোয় বর্ণচোরা। তোলে ঝড় মনে অজর প্রশ্নে জীর্ণ বর্তমানমার খেয়ে পিঠ ঠেকেছে দেয়ালে; উদ্বাহু শয়তান।“কে রুখবি আয়…” হাঁক ছেড়ে যায় ক্ষোভে ফুলে ওঠা বুকইস্পাতে গড়া কলিজা ভিতরে উদ্ধত উন্মুখ। ভাস্করে আজ গ্রহণের ছায়া, কোথায় মানব ধর্মলোষ্ট্র-কাষ্ঠ-প্রস্তরে বেঁচে মাংস-অস্থি-চর্মবাসুকির বিষে শ্বাপদারণ্যে বিবেক হয়েছে লাশসিংহের জাত