স্পর্ধা নয়
পোষাকী স্বাধীনতায় আর পোষাচ্ছে না।স্বেচ্ছাচারের অধিকার চাই।যখন একটা মাত্র জীবনের, বর্তমানটুকু ছাড়াআর কিছুকেই বিশ্বাস নেই,অন্যায় বলো না, আমাকে নিংড়ে নিতে দাওআমার প্রত্যেক ফোঁটা বর্তমান। কি হবে, অন্ধতার ভয়ে আলোকে জাপটে রেখেশেষে অগোচর ছিদ্র ধরে চুঁইয়ে গেলেপ্রদীপের সবটা জ্বালানী! ড্রপারে জীবন মেপে বাঁচা যায়!কি হবে! এপাড়ে-ওপাড়ে, ভাঙ্গনের কালে ঘর বেঁধে?কি ক্ষতি! ভাসালে ভেলা অবহেলা ভরে? অনিশ্চয়তা