রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

আহ্বান

প্রেম

এসো ফুলকলি,
খেলি, খেলাঘর
ভেঙে যায় যাক..
তবু তো ফুরাক,
জড়তা বা দ্বিধা
যা ছিল; সকলি।
এসো, বেলা যদি
অবেলা অ-ক্ষণে
ফুরোবারে চায়..
দিও না বিদায়..
এসো ছায়াছবি..
প্রীতিলতা, প্রিয়..
মৃত পল্লবে
ঢাকা পড়ে রবে
পুরনো যে ক্ষত,
উষ্ণ আবেগে
গাঢ় চুম্বনে
সারাবো সে সব..
এসো বিভাবরী..
কেবল তোমারই..
রাত্রির মতো..
একা প্রেমিকের
উদ্বাহু বুকে..

Facebook Comments