রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

মেঘাতু নিহিরা

প্রেম

মেঘাতু নিহিরা একটি কাল্পনিক পাখি
যদিও তার ডানাগুলো ভীষণ সত্যিকারের, এবং
তাতে কোথাও কোন সেলাই ছিলো না।

মেঘাতু নিহিরা একটি কাল্পনিক পাখি, যদিও
তার অস্তিত্ব এখন প্রশ্নাতীত সত্য।
তার সাবলীল ডানায় আজ কবি দ্যায় অবাক উড়াল।
তার খুব লোভী চঞ্চু, ঠুকরে খায়
বুক ভরা পাললিক প্রেম।

মেঘাতু নিহিরা হয়তোবা কোন কাল্পনিক পাখি
তবু, আজ কোন কবির জীবন।

Facebook Comments