রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

অসাড়

বোধ

কলমের নিবে জড় হলো সমস্ত অন্ধকার।
অথচ আমার
রাত্রি ফুরোলে ভেবে, সেই
কবে হতে কান পেতে আছি-
শুনি নাই ভোরের আজান।
পেঁচারাই ফিরে ফিরে ডেকেছে কেবল।

এখনও-
ঊষশীর আভা খুঁজি
পূবের দেয়ালে। ভাবি,
শুকতারা ছাড়া আর
হয়তোবা,
কেউ জেগে নেই।

ভাবিনি,
তারাসব লুকোবে গা
সন্তর্পন মেঘে।
অথবা,
হাতের মুঠোর হাত
ঝরে যাবে নিস্পৃহ
বালুর মতন।

আহ্‌..
কলমে একটু ফোঁটা কালি নেই;
কেবল অন্ধকার।

Facebook Comments