আজ কেন মন খুনের নেশায় মত্ত পাগলা ঘোড়া
মিথ্যে মায়ার কুহেলিকা টেনে লুকোয় বর্ণচোরা।
তোলে ঝড় মনে অজর প্রশ্নে জীর্ণ বর্তমান
মার খেয়ে পিঠ ঠেকেছে দেয়ালে; উদ্বাহু শয়তান।
“কে রুখবি আয়…” হাঁক ছেড়ে যায় ক্ষোভে ফুলে ওঠা বুক
ইস্পাতে গড়া কলিজা ভিতরে উদ্ধত উন্মুখ।
ভাস্করে আজ গ্রহণের ছায়া, কোথায় মানব ধর্ম
লোষ্ট্র-কাষ্ঠ-প্রস্তরে বেঁচে মাংস-অস্থি-চর্ম
বাসুকির বিষে শ্বাপদারণ্যে বিবেক হয়েছে লাশ
সিংহের জাত বারুদে খুঁজছে জীবনের আশ্বাস।
Facebook Comments