রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

মড়ক

ঘৃণা

শরাহত সুখী শোন-
কাফনের মমি দেখি এথা শুধু, মানুষ দেখি না কোন।

কী হবে এখানে প্রেম বুনে বৃথা, কি লাভ ছড়িয়ে মায়া
এখানে কেবল কায়াহীন বেঁচে খুনপায়ী অপছায়া।
এখানে ষোড়শী হৃদয় বেঁচেছে, যুবক পেতেছে হাড়
এখানে শ্বাপদ লেহী জিভে চাটে ভীরু ঠোঁট বালিকার।
এখানে আমার কথার শিকলে সুর বাঁধে শুধু গ্লাণি
এখানে পথের প্রতি পদে পদে পতনের হাতছানি।
এখানে কখনো হৃদয় বাঁধেনি হৃদয়ের ভালোবাসা
এখানে আলেয়া ফেরী করে ফেরে মৃত বলাকার ভাষা।

খাঁচার পাখিরা শোন-
পুতুলের হাসি ঢের পাবে এথা, মানুষ পাবে না কোন।

আমাকে দুষছো! আমার কি দোষ! আমি ছুরি হানি বোধে!
দেখোনি’তো খুলে বুকের পাজর, বুঁদ কেন প্রতিশোধে।
চোখ-পোড়া-ঘৃণা; এ কী অকারণ? ঠোঁটে ছলকানো ক্রোধ?
ঋদ্ধিরে ছুঁড়ে করে গেছো শুধু হীনতার অবরোধ।

সোমপায়ী মন শোন-
হায়েনার চোখ দেখেছি এখানে, জ্বোনাকী দেখিনি কোন।

Facebook Comments