রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

সিগ্রেট

Uncategorized

জীবনটা একদম সিগ্রেট হয়ে যাচ্ছে..

প্রতিটা মুহুর্তেই জমছে ছাইয়ের পরত।
যেটুকু অন্তঃসার, মিশে গেছে ধোঁয়াটে সুখে।
তবু আঙ্গুলের আলতো টোকার পর, ঠোঁট ছোঁয়াতেই
উস্মা ছড়াচ্ছে আগুন..

আর অহর্ণিশ, সারাটা সময় ধরে
ফুরিয়ে যাবার, কি ভীষণ তাড়া!

শালার জীবন! একটা গোল্ডলিফ, মাত্র চারটাকা..

এপ্রিল, ২০১১

Facebook Comments