প্রান্তিক মানুষের প্রতি
ঘর এসে কোনদিনো দাঁড়ায়না মানুষের পায়ে। যদি গৃহী, সুখি হতে বাসনা পোষো.. ভুলে যাও পথে পাওয়া মুদ্রার লোভ। ভুলে যাও- অরণ্য সুখ। আকাশের গায়ে, চোখ ফেলে কাটাবেই অভিযাত্রিক নাটুকে জীবন, ছেলে, সে ভাবনা ভোলো। হেঁটে ফেরো, নাড়ো প্রিয় পরিচিত দরজার কড়া। বুকে পুরে ছুঁয়ে দেখো, রোজকার অ-সুখের ঘ্রাণ। হয়তো হারাবে কিছু, তবু জেনো ঢের বেশি