ঘর এসে কোনদিনো দাঁড়ায়না মানুষের পায়ে।
যদি গৃহী, সুখি হতে বাসনা পোষো..
ভুলে যাও পথে পাওয়া মুদ্রার লোভ।
ভুলে যাও- অরণ্য সুখ। আকাশের গায়ে,
চোখ ফেলে কাটাবেই অভিযাত্রিক
নাটুকে জীবন, ছেলে,
সে ভাবনা ভোলো।
হেঁটে ফেরো, নাড়ো প্রিয় পরিচিত দরজার কড়া।
বুকে পুরে ছুঁয়ে দেখো, রোজকার অ-সুখের ঘ্রাণ।
হয়তো হারাবে কিছু, তবু জেনো ঢের বেশি তার,
তোমার সিঁথানে রবে,
খুব চেনা ঘামে ভেজা প্রতিটা সকাল
অনুবাদ করে দেবে,
অগোচরে,
টোনাটুনি প্রেম।
Facebook Comments