রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

চতুর

বোধ

“যখন কেউ জানছে না আমি কি করছি,
তখন আমি যা করছি,
সেটাই আসল আমি।
বাকিটা ভন্ডামি।”

তাই খুব করে আড়ালে যেতে চেয়েছি।
খুব করে শুন্য পকেটে ঘুরে
টের পেতে চেয়েছি ক্ষুধা।
শুধু কখনোই পারিনা পেরোতে
সীমারেখা, চুড়ান্ত দেয়াল।

সুযোগ, নয়তো সাহসের বড় অভাব আমার।
চিরকালই, আমি তাই
বড় সৎ, “খুবই ভালো” মানুষের দলে।

Facebook Comments