জীবনের কোলাহলে দিকভুল
হচ্ছে, হয়েছে, হবে, ক্ষতি কি?
একটা জন্ম যদি কেটে যায়
আফসোসে, হতাশায়, লজ্জায়,
সংকোচ, দ্বিধা আর জড়-মন
কাটাতেই যদি কাটে যৌবন?
হেয়ালীতে, খেয়ালীতে ভাসবার
অবসরই নাই যদি পাই আর?
হলে ব্যস্ত যন্ত্র, শুধু সফলতা
কতটুকু দিতে পারে তৃপ্তি!
জানতে চাই নি, জানা হবে না।
কেবল দিনের শেষ বৃষ্টি
গায়ে মেখে বাড়ি ফিরে এলে জ্বর,
কাঁথা মুড়ি ভালোবাসা রাতভর,
ফের, সকাল-সুর্য নিয়ে পেয়ালায়,
নতুন যুদ্ধদিন শুরু হয়।
আর একটু সময় পেলে ভাবনার
পিছলে গিয়েছে যত দিন, তার
কাটাকুটি করে শেষে ছেড়ে হাল
মিষ্টি দীর্ঘশ্বাসে হেসে দিই।
জীবনের কোলাহলে দিকভুল
হচ্ছে, হয়েছে, হবে। ক্ষতি কি?
Facebook Comments