রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

গল্পটা আমার না হোক

প্রেম
বোধ

“হয়তো” “হতে পারে” “যদি হয়”-
অর্থহীন অযাচিত প্রশ্নের কাঠামোরা
এতোটা শক্তি রাখে!! মানুষের চেয়ে
বড় হবে মানুষের চোখ!! “মুহুর্ত”
ম্লাণ করে দেবে
ছ’শো নিরারানব্বুই উজ্জ্বল প্রগলভ দিন!!
মানতে পারি না।

শরীরের বন্টন শেষে, ভাগাড়েই যদি যাবে
মানুষের অচ্ছুত মন! খুব কি জরুরী ছিলো?
জন্মাবধি, জন্মের নামে
মৃত্যু মৃত্যু খেলা।

সবকিছু শেষ হয়ে যেতে খুব করে শক্ত কিছু দরকার পড়ে না।
সবকিছু শেষ হয়ে যেতে, অনিচ্ছের তীব্র অসুখও
নাহ, আমলে আসে না।

সব কিছু শেষ হয়ে যাবে।
একটা মানুষ, অপরিচিত জীবনের শাপ
বুকে ধরে একটু একটু করে,
মরে যাবে। মরে যাবে আরো কোন পরিচিত মানুষের সাথে।
খবরে যে গল্প আসবে না, আসে না কখনো।

Facebook Comments