রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

বিচ্ছিন্ত অনুভুতির খসড়া

প্রেম
বোধ

ইচ্ছে মাত্রেই যারা বুক ভেঙে কাঁদতে পারে, তাদের বড় ঈর্ষে হয়।
ইচ্ছে হলেই যারা পাজর খুলে বুক দেখাবার শক্তি রাখে, তাদের ভীষণ ঈর্ষে হয়।

চোখের বাইরে রোদ্দুরে-পর্দা টাঙিয়ে যারা চোখের আড়ালে পোষে শ্রাবণের বিষন্ন বেলা,
যারা বেঁচে থাকে যাবজ্জীবন হাসিমুখ-মুখোশের শাস্তি মাথায় করে,
অনেক চিন্তার পর যাদের মনে হয়,
“হ্যাঁ হ্যাঁ, এখানে এবার একটু না হাসলেই নয়!!” এবং
প্রাণপনে প্রশস্ত করে অনভ্যস্ত চোয়াল আর গালের পেশী,
তাদের জন্যে তবু করুণা হয় না।

স্বপ্নগুলোর আঙুল ধরে ইচ্ছেগুলো মরে গেলে, একদমই স্বাদ নেই বেঁচে!
ইচ্ছেদের এপিটাফে মুখগুজে ব্যস্ত দুপুরগুলো, ঘুমিয়ে যাবে
মসৃন দেয়াল ঘেরা অফিস ডেস্কে।
আর বুকের ভেতরটা, ভিতরেই থেকে যাবে।
একদম বুকের ভিতরে।

Facebook Comments