ফেরী এবং নাগরিক মাহুতেরা
ফেরিঘাটগুলোর একটা আলাদা ঘ্রাণ আছে। ছোট ছোট নদীগুলোর আলে রাস্তা থেমে দম নেয়। হলুদ হলুদ পিচ্চি ফেরিগুলো বুক মেশায় পলকা পল্টুনে। তখন এলুমিনিয়ামের দড়িরা এসে যে বেঁটে পিলার গুলোকে কচ্ছপ কামড়ে আঁকড়ে ধরে, তার উপরে বসে ময়লারঙা চা’কাপে ঠোঁট ছোঁয়াতেই ঘ্রাণটা টের পাওয়া যায়। হঠাৎ ঝড় উঠতে যাবে এমন কোন শেষ বিকেলে, ধুলোরা হাওয়ায় গলাগলি