ভালোবাসি বলেই বেঁচে আছি,
মরে যেতে ইচ্ছে করে-
ভালোবাসি বলেই।
উন্মুখ বৈপরীত্যের
অজস্র অ-সুখ নিয়ে
জীবনের সুখ সুখ স্লোগানে
গলা মিলাতেই..
আমাদের উদ্ধত অধরে
অ-পরিণত চুম্বনেদের
উশখুশ আনাগোনা, আমাদের
চোরা চাউনির হাত ধরে
খুব সন্তর্পনে
আমাদের গ্রাস করে ফ্যালে।
খুব সাবধানে
আমরা ফেলেছি জেনে-
এই চোরাবালি দিন; শ্বাপদ সময়ে
চৈতালী বিকেলের মৃত দীর্ঘশ্বাসে
আচানক ভোর-ভোর; বিপন্ন স্বদেশে
প্রেমে-বিপ্লবে,
আমরা বেঁচে থাকি
ভালোবাসি বলে।
আমরা মরে যাব
ভালবাসি বলে।
Facebook Comments
আর যারা মরে যাওয়া আর বেঁচে যাওয়ার মাঝে আছে তারা কেন মরে-বেছে আছে ????