কবির হৃদয় আকাশ নিয়ে
করছো চালাকি!
সূর্য খুলে পড়লে বুকে
বুঝবে জ্বালা কি 😛
ভাবতে পারো “এহ”, “তামাশা”,
“উঠতি ভাবের তোড়”
“কবি এবং কাকতাড়ুয়া
আচ্ছা মানিকজোড়”
ভাবতে পারো পাগলা, ক্ষ্যাপা
কিংবা বাউন্ডুলে,
ভাবতে থাকো, ভাবনাগুলো
জটলা পাকাক চুলে।
যায় আসে না ভাবলো কি সব
ছুঁচো-বাদুর-মুখী
এইতো আমি বেশ আছি সেই
আমার মতই সুখী।
আস্তে বাছা, খেলার নেশায়
মন ছুঁয়ো না আর।
কবির হৃদয়, ভীষণ আকাশ
সামলে, খবরদার।
Facebook Comments