রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

বিসংবাদ

বোধ

 

মেঘে আগুন লেগেছে, সন্ধ্যা
মাটি অ-ফলা, এখনও বন্ধ্যা
তবু, জোয়ালের দাগ কাঁধ চিরে বসে যাবেএএএএএ………
আমাকে তোমাকে শকুনীরা ছিঁড়ে খাবেএএএএএ………

ক্রীতদাস দিন নানা বেশে নানা রঙে
ফিরে ফিরে আসে লোভ-লাভ শতো সঙে
সুখ সুখ করে বুক ভরে গেলো শাপে
অলীক দ্রোহরা কাল কাল করে কাঁপে
বরাভয় নাই, বাহুল্যে বেঁচে থাকা
ভিতরে কি সার! হাহাকার! সব ফাঁকা।
কেতু বা কি হেতু অশনির দিকে যাবে!
উদ্বাহু রাহু যা পাবে তা গিলে খাবে।

আর,
জোয়ালের দাগ কাঁধ চিরে বসে রোজ………
শকুনীরা পাতে আমার তোমার খোঁজ………

Facebook Comments