অথচ, ঝড়ের আগে, আমারও অহম ছিলো।
ক্ষুধা ছিলো অবিনীত চোখে।
ফিরবার তাড়া ছিলো পায়ে।
এখন জেনেছি ভেঙে, দিকভাঙা বৃষ্টিতে
পাহাড়েও ধ্বস নামে। কখনো কখনো,
বাতিঘর, সেও ডুবে যায়।
তবুও, কে জানে, হয়তো মানুষ বলে,
যুদ্ধফেরত বুক
জেগে ওঠে অদিনের গন্ধ পেলেই।
রক্তে কোথাও ঠিকই
টান টান হয়ে আছে,
কামনায় বিহ্বল
পরিচিত নষ্ট পুরুষ।
রাতের অপেক্ষায়…
Facebook Comments