রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

আমার মৃত্যু হোক জলপ্রপাত

বোধ

হেরে যেতে বড় ঘেন্না, তবুও
উহ্য রেখেছি উদ্বেগ, মেঘ
যদিবা হল্লা ওঠে নৈঋতে,
বুকে প্রতি-ঝড়, দুদ্দাড় বেগ।

টানটান সিনা, চোখ চকমকি
আগুনে দৃষ্টি খেলে ফুলকি,
শংকা, অশনি থোরা পরোয়ার,
চেটেপুটে বাঁচা, এতে ভুল কি!

তবু বুকে ভয়, নিয়তির নীতি
বোঝা ভার, ব্যধি পেতে আছে ফাঁদ,
জানি বেলা যাবে, ফুরাবে অমোঘ
জীবন, তবুও বাঁচবার সাধ
চাবে না ফুরাতে। আয়নার সাথে
শলা করে গ্লানী, ঘুনে খাওয়া চোখ।
হবে যদি তবে, তৈরি, কি ক্ষতি,
আয় না মৃত্যু, গলাগলি হোক।
তবু “কুঁজো কাঁধ”-এ, এই যে নারাজি
যাবে না কিছুতে, বরং এ বুক
বাতাসের ঋণে কিনতে শিখেছে
রুদ্ধশ্বাস বিদায়ের সুখ।

Facebook Comments