“আমিই ঠিক”
“আমিই সত্য”
“আমার কি ভুল!!”
ভেবে ভেবে মহান মহোত্তম
শ্রদ্ধাস্পদেষু মহামনস্বীগন
স্বমেহন ক্লান্ত বিকেলে
উদ্ধত চাউনি বিলান।
বেভুল হাঁটছি পথ, আর
ভাবছি
ভাবছি
ভাবছি…
হ্যাঁ, তাইতো,
স্খলন কেবলই আমার।
মৃদু হেসে ফিরবার পথে,
বলি, প্রভু
ওদের রক্ষা কোরো।
ওরা না জানুক, আমি
ঠিক ঠিক জেনেছি তোমায়!
ভয় তাই আমারই প্রগাঢ়।
অন্ধ হলেই প্রলয় থামেনা যেমনি,
অহমের সিঁড়ি ধরে
চুপচুপ উঠে আসে
বিভৎস পতন।
আমাকে রক্ষা কোরো প্রভু!
আমাকে আমার থেকে,
রক্ষা কোরো প্রভু!
Facebook Comments