রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

অভিমান

প্রেম

পেয়ে গেছো ট্রয়ের দখল।
হারাবার আর কি আছে?
তবু,
অন্তত একটা গল্প থাক,
যেখানে যুদ্ধের পরও
একিলিস বাঁচবে
আরো কিছু কাল।

ভুলোনা, তুচ্ছ অভিমান
গোড়ালীতে ছড়ালে বিষ,
যে তোমায় ধরে রাখে,
যে তোমায় চেয়েছিলো দিতে
সচ্ছল সুখি অঘ্রাণ,
তারও বেলা ডুবে যাবে
পৌষের সাঁঝের মতন।

আর,
যদি বলো- একিলিস! আরো কোন যোদ্ধার সাধারণ নাম।
থাক, কি লাভ আলাপে বৃথা।
দেখা হবে, অন্য কোন দিন।

Facebook Comments