রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

লজ্জ্বা

বোধ

আমরা ভুলে গেছি
আমাদের পায়ের নিচে জমাট রক্তের কথা
আমরা ভুলে গেছি
আমাদের পথে-বাঁকে-উঠোনে-ডোবায়
ছড়িয়ে ছিটিয়ে থাকা
মানুষের পোকা ধরা হাড়।

আমাদের ঘুনে ধরা স্মৃতি,
আমাদের নুব্জ্য বিবেক,
আমাদের বেহায়া জিভ, আত্মভুক ক্ষুধা,
আমাদের পায়ে পায়ে বেঁধেছে শেকল,
শেকড়চ্যুত মানুষের গ্লাণি
আমাদের বোধহীন বুকে…

আমরা থালায় তুলি মানুষের খুনমাখা ভাত..
আমরা ঠোকর খাই মানুষের পোকা ধরা হাড়ে…

আমাদের ঠোঁটে তবু লেগে থাকে ইলাস্টিক হাসি
বেশরম চোখে মাপি কিশোরীর বেড়ে ওঠা বুক
কুকুরের মত সঙ্গম-সর্বস্ব প্রেম নিয়ে
আমাদের ভালোবাসাবাসি…

আমরা মাড়িয়ে আসি ধর্ষিতা বোনের আঁচল…

Facebook Comments