কেন ফিরে আসো পুরোনো পাপ, পুরোনো ছায়া…
যতই গুছিয়ে আনি
তীব্র বর্তমান,
ফিরে ফিরে ফের
নোংরা আঁচড়ে,
কিছুটা ক্ষরণ, কিছু সংক্রমণ,
দমবন্ধ অসুখের মত
গলাতে বিঁধিয়ে রেখে
ডুব দাও। কত আর খুঁড়বো তোমার
কবরের পরিচিত মাটি…
ক্লান্তি, আমারও কি নেই?
বুঝি তবে কিছু পাপ
আমৃত্যুই
প্রায়শ্চিত্তহীন…
Facebook Comments