আহত অন্ধকারে জড়িয়ে গেছে
কুয়াশার মেঘ,
ডুকরে কাঁদে রাত্রির দ্বিপ্রহর,
জ্বোনাকীর শোকের প্রদীপ…
নিভু নিভু; জ্বলে ওঠে, তবু-
কোন কথা শুনবেনা আজ,
নিঃশ্বাসেরা;
নির্বাসনে যাবে….
অর্বাচীন আবেগের বাষ্প-বিলাস
আজ মিথ্যে,
জীবনের কিনারা কোথায়?
সময়ের অভ্যস্ত হাত
পুতে দেবে সীমানা পিলার।
তবু আমি তারাদের বলি,
আর কত জ্বলবে? চলো,
এবার বোধহয় কিছু বিশ্রাম প্রয়োজন।
অনেক তো দেখালে পথ,
এবার নিজেরাই
কিছু পথ খুঁজলে না হয়..
জীবনের দুর্গম দুঃসময়ের বুকে।
Facebook Comments