নতুন ভোরের ছবি আঁকা
নতুন কোন পাতা, তোমায়
করবে ক্ষমা; কেমন করে?
বাদল দিনের মেঘের ছায়া
যায় ভেসে, তাও যায় না
সরে; বৃষ্টি ঝরে।
সেই বৃষ্টি-কাদার মান অভিমান
হতেও পারে তার অবসান
তবু, ভাঙ্গা মনের ভাঙ্গা ঘরে
ঠাঁই কি পাবে; নতুন করে?
লজ্জা-দ্বিধার ভাঙ্গলেও বাঁধ
মন করে যায় তার প্রতিবাদ
নিজের ভাষায়,
নিজের ব্যথার সুরে
অবিশ্বাসের ঘুনপোকা যার
শূণ্য করেছে অন্তঃসার
কে দাঁড়াবে;
তার ক্ষীয়মান চূড়ে?
শূন্য আসন হয় না পূরণ
অথবা তার পুনর্বাসন,
শূন্য হিয়ার শূন্যতা তাই
শূন্যতা দেয় ভরে।
Facebook Comments