আবেগের সমুদ্রে হঠাৎ এ কোন জলোচ্ছাস
মিথ্যে কি তবে এতদিন ধরে জেনে আসা বিশ্বাস।
তোলে ঝড় মনে বড় অকারনে অচেনা সুখের পাখি
মাধবী এ মন চায় ছুঁতে তার আকাশের মত আঁখি,
কেয়ার কাননে কিসের আকুতি বুঝি না যে কিছুতেই
ইরাবতী ধারা মোছে দরশন, “প্রেম বলে কিছু নেই”।
ভাবনার মাঝে শত সিন্ধুর উত্তাল জলরাশি
লোহু কহে আজ শিরায় শিরায়, “তারে বুঝি ভালবাসি”
বাসি কি না বাসি; জানিনা; জানি সে শুধুই অপরিচিতা
সিক্ত হৃদয় নিস্প্রভ কেন… জানে কি অনিন্দিতা?
Facebook Comments