রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

নিভৃতা, আমিতো আছি

প্রেম

কোনদিন, যদি মনে হয়
শূন্য পৃথিবী তোমার
বুঝি; কেউ নেই পাশে দাঁড়াবার…
যদি চেয়ে দেখো,
নিঃস্ব-রিক্ত আজ
জীবনের চোরাবালি;
কিছুই রাখেনি বাকী আর।
ভুলেও কেঁদোনা বন্ধু,
অশ্রুটুকু থাক।
তোমার আঁধার আকাশ,
বোবা চোখে দেখে যাক
কেটে গেছে রাত…
আমার দুহাতে ধরা
তোমার দুহাত।

Facebook Comments