রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

সার্গাজম

Uncategorized

মরে যাও, বিভৎস কীট!
দগদগে পুঁজ আর মাংসের লোটা!
মরে যাও, ঘেন্না ও সংকোচে
শ্বাস এটে আসা রাতের শেয়াল।
মরে যাও পরাজিত নোংরা কুকুর।

মরে যাও, অনীক, অথর্ব,
স্বপ্নের কারুখাতা, ছিলো না তোমার,
সাহসের ধার, বারুদ স্পর্ধা।
এই রেসট্রাকে মৌন পদব্রজী, প্রয়োজন নেই।
এই যুদ্ধের দিনে ধ্যানী যোগী
অপাংক্তেয়।

জীবন বাজারী, তুমি- স্রেফ অপচয়,
বুঝছোনা কেন?

মরে যাও, নুলো কবি,
অপটু চিত্রকর।

মরে যাও,

মানুষ বিহনে কাঁদা, অক্ষম মানুষ শরীর।

Facebook Comments