রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

বিদ্রূপ – ২

ঘৃণা

রাত্রির পেট চিরে বেরিয়ে আসছে
পিশাচীনী কাল-গোক্ষুর!
বিষের এমন ভার; আর নিতে পারছি না
এতোটা ভাঙ্গন তবু,
বেঁচে আছি;  হারছি না। সব
দেখেও বুজিয়ে রাখা চোখে
ঠিকরায় ধিক!
গলাতে পাকিয়ে ওঠে
দলা দলা থু!
শুধু ঘৃণা কি শিখিনি বলে
আজো কি পবিত্র! তোমাদের মুখ…

Facebook Comments