রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

নিস্প্রভ ভাস্কর

প্রেম

বেগের সমুদ্রে হঠা এ কোন জলোচ্ছাস

মিথ্যে কি তবে এতদিন ধরে জেনে আসা বিশ্বাস

তোলে ঝড় মনে বড় অকারনে অচেনা সুখের পাখি

মাধবী এ মন চায় ছুঁতে তার আকাশের মত আঁখি,

কেয়ার কাননে কিসের আকুতি বুঝি না যে কিছুতেই

রাবতী ধারা মোছে দরশন, প্রেম বলে কিছু নেই

ভাবনার মাঝে শত সিন্ধুর উত্তাল জলরাশি

লোহু কহে আজ শিরায় শিরায়, “তারে বুঝি ভালবাসি”

বাসি কি না বাসি; জানিনা; জানি সে শুধুই অপরিচিতা

সিক্ত হৃদয় নিস্প্রভ কেন… জানে কি অনিন্দিতা?

Facebook Comments