রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

নিবেদন

প্রেম

একটা কবিতার বই,
বইটার সমস্ত বিশালতা- একটা তুচ্ছ মলাট;
দেখেছো, কি নিলিপ্ত মমতায়
জড়িয়ে-আগলে-আকড়ে..
ধরে থাকে
নিজের সবটা দিয়ে।

একটা কবিতার বই..
বিপরীতে তুচ্ছ মলাট..

আমার যাবতীয় নশ্বরতার নামে
যাবতীয় হীনতা আর দুর্বলতার মুল্যে
আমি
তোমার মলাট হতে চেয়েছি…

Facebook Comments