আড়ষ্ট চুমুর ঠোঁটে
সাঁতরে ফেরে বিষের কবিতা;
পড়তে পারো?
তোমার দৃষ্টির বাইরে…
কাঁটা বুকে আলিঙ্গনের জ্বালা
ধুয়ে দিতে আমার বৃষ্টিগুলো
নেমে এলে, ছুঁতে পারো কি
সে জলের নোনা?
কান্নার বিলাসিতা পুরুষের নয়।
পুরুষের একান্ত আঁধারে
কিছুতেই
জ্বোনাকী ওড়ে না, জানো?
কেবল স্পর্শ দেখো না,
স্পর্শের বাইরেও
আরো কিছু বোধ থেকে যায়।
আমাদের মতো।
Facebook Comments