কিছুটাতো চাই অবেলার কালে
বৃষ্টির ছাঁট।
কিছুটাতো চাই নিদাঘ দুপুর,
উজ্জ্বল রোদ।
চোখ ধেঁধে যাক, ঝাপসা দৃষ্টি
অনেক পোড়ালো,
এবার না হয়, জ্বলা চোখে জ্বালা বিলোবার কিছু
আদিম কিংবা
উগ্র বাসনা
বুকে পুষলাম।
এবার না হয় রোদপোড়া চোখে
কিছু বৃষ্টির ,
হোক না মিথ্যে, তবু মিঠে জল
কাঙালের মত
মাখলাম, আর মাখলাম
সুখ।
কাঙালের মতো…
Facebook Comments