রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

উদ্ভাস

প্রেম

মায়ার গরাদে মাথা ঠুকে বৃথা
কি পাবে? আঘাত! শোন নবনীতা,
এই খেলাঘর কারাগার আর
কে কার এখানে? কে জানে.. দুরাশা!
শেকলের গাঁথা পড়ে আছে আর
পড়ে আছি আমি, তুমি, আমরা
প্রহসনে বাঁধা কব্জিতে কাঁদে
দ্রোহের আঁকুতি; হায় বন্দিরা….

শোন মন্দিরা বাজে…
ভুল প্রেমিকের চুম্বন-ক্ষত ভুলে…
কি হয় ফিরলে? কি ক্ষতি ছিঁড়লে
মিথ্যে রাখির গ্রন্থি…?

Facebook Comments