কে বলে, “কবিতা”-রা
আগাছার মতো বেড়ে ওঠা ভুল ঘাসফুল!
কে বলে, “কবিতা” কোন
ভুল মেঘ বেয়ে আসা বেহায়া বৃষ্টি!
কে বলে, “কবিতা” শুধু
বন্ধ্যা অনুভুতির অবৈধ মিছিল!
কে বলে, “কবিতা” কেবল
মূক যুবকের বুকে তীব্র ওঙ্কার…
“কবিতা”
চোখের কোণে অশ্রু হয়ে ঝড়ে…
“কবিতা”
চোখের তারায় আগুন হয়ে জ্বলে…
পাহাড়ী ঢলের মতো তীব্র অনুভূতির নাম-
“কবিতা”।
তপ্ত বারুদে বিস্ফোরণের আহ্বান
যত উদ্ধত স্ফুলিঙ্গ-
ওরা “কবিতা”।
“কবিতা”-কেবল বর্ণে-শব্দে-ভাষায়
তুচ্ছ নকশা আঁকা নয়,
মৃত্যুন্মুখ জীবন বিলাসিতা।
“কবিতা”কেবলই “কবিতা”।”
Facebook Comments