রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

সহ্যের অতীত কিছু নেই

বোধ

দুর্বিষহ বলে কিছু নেই।
একদিন সব কিছু স’য়ে যায়।
সবচে’ বিভৎস যেই দিন,
একদিন সেও
গল্পের মত,
রূপকথা, রূপকের মতো
ফিরে আসে রোজকার
প্রাসঙ্গিক উদাহরণে।

জীবন জানতে কোন বোধীবৃক্ষের প্রয়োজন নেই।

জীবনের হাত ধরে অন্ধকারে ঘুরে এসো,
তুমুল কিছু রাত্রিতে যুদ্ধ-ফেরত হও,
সকালের আয়নায় নিজেকে দ্যাখো।

এবার বলো-
অসহ; দুর্বিষহ কি?
আদতেই কিছু?
বলো-
এইতো জীবন,
রাত-গভীরের ফুল।

Facebook Comments