রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

শোকের জন্যে এলিজি

বোধ
আবৃত্তিঃ শেখ রোবাইয়াৎ ইসলাম

মৃতের কোন নাম থাকে না।
নামহীন মানুষের জন্যে,
জীবিতের উৎসবে
পর্দা নামাতে নেই।

মৃত্যুই বরং এক রঙিন অজুহাত।
দ্যা শো মাস্ট গো অন!

ঘোলা স্রোত, ঘোলা চোখ,
ঘোলা ঘোলা মেঘের আকাশ!
বিষণ্ণ বাতাস মেখে, বৈরাগী বুকের কাহন
গান হয়ে ওঠে। ধান হয়ে ওঠে কারো
সবহারা ঘামের শরীর।

উকি দেয় একাদশী চাঁদ
বারোয়ারী রাতে.
পোড়া উঠোনের কোনে আবছা ফলক।
ফলকেরও ঝাপসা ভীষণ,
নাম থাকে।

মৃত্যুর, কেবলই, কোন
নাম থাকে না।

Facebook Comments