ইচ্ছেরা টুপ করে ডুবে যায়।
কাঁচালোভ-কাঁচরঙা
ক্ষুধা ভেসে থাকে,
পুরীষ যেমন।
বুঝি, এভাবেই প্রতিটা মানুষ
দিনে দিনে দমের পুতুল
হয়ে গেছে, যাবে।
পুরোনো খতিয়ান ভেঙে
ভুঁইফোঁড় স্মৃতি, সাধ,
আহ্লাদ গুলো
সামনে দাঁড়াবে এসে
প্রেতাত্মা অবয়ব নিয়ে।
নিজেকে যাবে না চেনা, আয়নার মিথ্যে স্লোগানে।।
Facebook Comments