হয়তো পুড়েছি বলে
কাঞ্চন হৃদয় আজ
আঁকতে শিখেছে প্রিয়
জীবনের কাঁচা-রঙ ছবি।
ভাঙ্গনের ব্যাথা চেপে
রূঢ় পিচ্ছিল দিনে
আগলাতে শিখেছে
প্রিয়তম মানুষীর হাত।
অনেক ক্ষতের পরে,
এ হৃদয়, শিখেছে
অসহ ঈর্ষা হতে
পেছনের নিন্দুক চোখে।
বহু অবেলার পর,
অবশেষে, এ হৃদয়
যূথ অংক-অভিধা ভুলে
তোমাকে
ভালোবাসতে শিখেছে।
কাঞ্চন হৃদয় আজ
আঁকতে শিখেছে প্রিয়
জীবনের কাঁচা-রঙ ছবি।
ভাঙ্গনের ব্যাথা চেপে
রূঢ় পিচ্ছিল দিনে
আগলাতে শিখেছে
প্রিয়তম মানুষীর হাত।
অনেক ক্ষতের পরে,
এ হৃদয়, শিখেছে
অসহ ঈর্ষা হতে
পেছনের নিন্দুক চোখে।
বহু অবেলার পর,
অবশেষে, এ হৃদয়
যূথ অংক-অভিধা ভুলে
তোমাকে
ভালোবাসতে শিখেছে।
Facebook Comments