পথের ধুলোর সাথে যার প্রগাঢ় প্রেম
বাঁকা নদী দিতো যারে সকাম অ-সুখ।
শহুরে অন্ধকার, যারে বাঁধে অনিবার,
কুয়াশায়, মেঘে ঋণ, আজন্ম বোনা যার,
পাহাড় ও ঝর্ণা জলে, সাগরের কল্লোলে
যে পায় নিজেরে খুঁজে,
কেমন বাজারী এলে,
মুদ্রায় দেবে তার
হেয়ালীর দাম!
বৃত্তি, অন্ন ও বিত্তের সুদ কষে,
কার পায়ে বেড়ি বাঁধো!
বোকা জমাদার!
********
প্রভু……!
সংসার, নেই তার।
সংসারী, হবে না সে কভু।
Facebook Comments