যতোবার রাঙিয়েছো চোখ,
যতোবার ভেবেছি পথের
এই বুঝি শেষ…
শেষবার জেনে, যতোবার
রেখেছি পায়ের পাতা
স্নেহের ধুলায়,
সেইই শেষ নয়।
আরো কিছু পথ যেতে হবে,
জেনেছি সবিস্ময়ে,
দেখেছি কি প্রেম নিয়ে,
ঘর ছেড়ে বেরোলেই, পথ
বুক পেতে থাকে।
তুমি ফেরাতেই পারো,
পথ তবু ফেরাতে জানে না।
Facebook Comments