রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

চারু

প্রেম

এখানে আমার বেলা, রাতভোর অবহেলা
অসহ্য জ্বালা যদি হতে চাও,
সেপ্টিক ক্ষতে হয়ো আয়োডিন তুলো।
পুরোনো দাদের ঘায়ে চাইনা তোমার চোখ,
ভীষণ শুকনো দিন,
ঠোঁটের ফাটলে ব্যথা,
ভেসিলিন চুমু হবে, চারু?

Facebook Comments