রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

সরল

প্রেম

এভাবেই ব্যাথা গুনে
অভিমান বুনে বুনে
বুকেতে পুষতে মানা
বেওয়ারিশ ঘৃনা রবে?

দীপহীনা পিলসুজে
মুঠোতে শূন্য ভাজে
বিধে থাকা স্মৃতিবিষ
অনভিপ্রায় হবে?

হঠাৎ ঝড়ের চুমু এঁকে গেলে ফুলকি; নিষিদ্ধ অধরে..
আবেগী বারুদ ছুঁ’লে নিবেদন ফুলকি; কামুকিনী জঠরে..
ভুল কি!

শোধ বা প্রবোধ নয়! প্রতারক আঙ্গুলের
নোখ টেনে উপড়াতে
সাঁড়াশি চুমুর এই
বিনম্র ব্যবহার..

-পাবে না কোথাও আর।।

Facebook Comments