রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

উৎসের থেকে দুরে

বোধ

বহুদিন পড়িনা কিছুই।
পরিচিত শব্দগুচ্ছ তাই
ফিরে ফিরে আসে
দুর্বল কলমের শীষে।

বহুদিন
মাটিতে রাখিনি পা,
মানুষের ভীড়ে,
মানুষের ঘামে-ঘ্রাণে
বহুদিন
ডুব দেয়া হয়ে ওঠে নাই।
মানুষকে ভেবে ভেবে
মানুষের থেকে তাই
দুরে সরে যেতে যেতে
যা-ই বলি, যা-ই বলা যাক,
মানুষকে মানুষের মত
ভালোবাসা যায় না, বোকা।

বহুদিন,
শিশির মাখিনি চুলে,
উজাড় সন্ধ্যেবেলা
শান্ত ধানের ক্ষেতে
খুজিনি আলের বাঁক,
হারানো লাটিম।
জ্যোছনা ক্লান্ত রাতে
ঝিঁঝি ডাকা বাশঝাড়ে
কান পেতে বহুকাল
শুনি নাই পেঁচার কাঁদন।

ঝাপসা পোলেরহাট, একটা নৌকো বাঁধা-
এইটুকু স্মৃতি বুকে
কতটা প্রকৃতি, দেশ,
মাটি বা মানুষ..
পাবে অনুভবে?

Facebook Comments