শীত-রাত স্তব্ধতা ভেঙ্গে
শিশিরের শব্দের মতো
মৃদু মৃদু সুখে,
আর্শি তে কুয়াশার ঘাম, আর
বাড়ির আঙিনা জোড়া
কাঁচপোকা, জ্বোনাকীর ঘ্রাণে
ডুবে থাকা রাত মেখে গায়,
তেল-শেষ নিবন্ত কুপির
জৌলুস জ্বেলে
আমাদের যেই যেই পুর্বপুরুষ
আমাদের জন্ম দিয়েছেন,
আজ ধমনীর কোত্থাও, কোনখানে
তাদের রক্তের অবশেষ
খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমাকে, আমাদের
নিয়ে গেছে এতো দুর
আমাদের থেকে,
কে জানে কিসের দুষণ!
বিবর্তনের, এ কেমন ধারা!
আজ শীত-রাতে স্নানঘরে
গরম জলের কল,
ইশারায় নিয়নের আলো,
হাতে গরম কফির মগ,
শুধু সুখটুকু কই গেলো উড়ে!
সেই দুধশাদা সারল্য আজ
হারালো কোথায়!
Facebook Comments