কেউ জানবে না।
কিচ্ছু বদলাবে না।
এই শহর কেবল,
মেলে ধরে শরীরের
প্রত্যেক পরিচিত বাঁক,
“ভুলে গেলি, এতোটা সহজে?”
তীর্যক প্রশ্ন ছুঁড়ে দেবে।
আমিই বা ভিন্ন কি বলি!
পুরুষের কান্নাগুলো,
পেতে চাওয়া, প্রকাশ্য পথে!
অতোটা সহজ; কবে
কোনকালে ছিলো?
যে পাথরে শ্যাওলা ধরে না,
কে জানে,
তার কেন থাকতে বারণ
কোন একান্ত আস্তরনে
লুকোনো ঝর্না?
Facebook Comments