রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

সুবোধ

বোধ

 

যে মানুষ হারিয়েছে মানুষের ভীড়ে,
অন্বেষণের নামে, যে মানুষ শুধু চেনে
ক্ষুধার যোগান,
যে মানুষ জীবিকারে জীবনের আর নাম জানে,
যারে আর ছোঁয় না এ বর্ষার সোঁদা মাটি
আগমনী ঘ্রাণ,
কে তারে মানুষ বলে!
গলাতে দড়ির দাগ, কাঁধে তার, না-দেখা জোয়াল।
আমার মতোন….

*********

তারও বুকে ক্ষোভ তবু কে জানে কখন,
উগড়াবে পাড়ভাঙা
ফেনিল তুফান।
অপমানে, খেদে, ক্লেদে- তারও চোখ, চোয়ালের পেশী
কে জানে, আঁকবে কবে
অহল্যা রাত।
কৃষ্ণপক্ষ শেষে শুক্লা দ্বাদশী
ফেলে যাবে জ্যোছনার শাপ এসে যদি-
সোপানে দাঁড়াবে হেসে, বিচিত্র নয়,
মনিব চাবুক রুখে প্রিয়তম বুক।

Facebook Comments