ঘরের পিছনে বর্জ্যের বাক্স ঘেঁটে নোংরা ছড়ানো
যেন কাদের স্বভাব?
পরিত্যাক্ত বৈধ অন্তর্বাস-
মুখে তুলে
দাঁতে ছিঁড়ে
উল্লাস করা যেন কাদের বৃত্তি?
ছুঁচো? কাক? বেওয়ারিশ কুকুর ছানার?
মানুষের, তারো চেয়ে বেশী।
যেখানে রেখেছি ফুল, যদি কারো শ্রী-কাতর চোখ
ভুল করে দেখে বসে নিষেকের ডাক,
বৃতি-দল-পাপড়িতে পরাগের কামনা-আগুন!!
ভাবি, আমারই তো দোষ!!
মানুষের পায়ু ছেনে এ কেমন সুখ পায় মানুষের ভাই!!
বিভা নয়, বিভাজনে আমাদের চোখ।
Facebook Comments