ভয় হয়, ক্লান্তি যে কোন দিন
ছুঁয়ে দিলে চোখ,
ভেঙ্গে যাবে বাঁধ।
কিছুটা সুযোগ, কিছু সঙ্ঘাত,
আমাদেরও হোক..
আমাদেরও কিছু থাক, ভাঙ্গবার সাধ।
প্রিয়তম,
অশেষ দুর্দিনেও ভেঙ্গে যেতে নেই।
কে কাকে কতোখানি ধরে রাখি,
এসো দেখি তার প্রতিযোগ।
এসো রাখি হাতে হাত, ঠোঁটে চাপি ঠোঁট।
আস্থায় কাদা লেপে আহত না হোক আর
হৃদয়ের শাদা, বুকে
কাঁচা সবুজাভ মন।
আমাদের চোখে চেয়ে,
প্রিয়তম,
মানুষের চোখে চোখে অমরতা নিক
ঈর্ষার জমাট বুনন।
Facebook Comments